২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলবাদীরা বাঙালি ঐতিহ্য ধ্বংসের চেষ্টা করছে: ম. তামিম

মৌলবাদী গোষ্ঠী বাঙালির ইতিহাস-ঐতিহ্য ধ্বংসের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ম.তামিম। সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় বাণিজ্য মেলাসহ বিভিন্ন ধরনের মেলা বার বার আয়োজনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, "আমাদেরকে ঐক্যবদ্ধভাবে মৌলবাদীদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2008, 03:33 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

গোপালগঞ্জ, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌলবাদী গোষ্ঠী বাঙালির ইতিহাস-ঐতিহ্য ধ্বংসের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ম.তামিম। সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় বাণিজ্য মেলাসহ বিভিন্ন ধরনের মেলা বার বার আয়োজনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, "আমাদেরকে ঐক্যবদ্ধভাবে মৌলবাদীদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।" শনিবার বিকেলে গোপালগঞ্জের শেখ কামাল স্টেডিয়ামে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ সহকারী ম. তামিম এ কথা বলেন। এর আগে তিনি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। জেলা শিল্প ও বণিক সমিতি ও জেলা প্রশাসন আয়োজিত মেলায় একশ'টি স্টল এবং আটটি প্যাভিলিয়ন রয়েছে। স্টলগুলোতে দেশি-বিদেশি পণ্যের পাশাপাশি স্থানীয় পণ্যও শোভা পাচ্ছে। মেলায় ঐতিহ্যবাহী সার্কাস ও পুতুল নাচের দল এসেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এসকে/২১২৭ঘ.