২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে 'শক্তিবর্ধক হালুয়া' খেয়ে শিশুর মৃত্যু

সদর উপজেলার বাহারকাছনা স্কুলপাড়া গ্রামে বৃহস্পতিবার 'শক্তিবর্দ্ধক' হালুয়া খেয়ে জোহরা বেগম নামে (১০) এক শিশু মারা গেছে। গুরুতর অসুস্থ হয়েছেন জোহরার বাবা জয়নাল ও ছোট বোন রহিমা (৪)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2008, 05:29 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

রংপুর, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার বাহারকাছনা স্কুলপাড়া গ্রামে বৃহস্পতিবার 'শক্তিবর্দ্ধক' হালুয়া খেয়ে জোহরা বেগম নামে (১০) এক শিশু মারা গেছে। গুরুতর অসুস্থ হয়েছেন জোহরার বাবা জয়নাল ও ছোট বোন রহিমা (৪)। জয়নাল ও রহিমাকে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসীর বরাত দিয়ে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন রেজা জানান, জয়নালের স্ত্রী হাসনা বেগম শহরের শালবন এলাকায় মৌভাষা ইসলামিয়া ঔষধালয়ের কারখানায় কাজ করেন। বুধবার কাজ শেষে কারখানা মালিক এমদাদুল হক হাসনাকে 'শক্তিবর্দ্ধক হালুয়া' দেন। হাসনা ওই হালুয় বাড়ি এনে মেয়ে জোহরা ও রহিমা এবং স্বামী জয়নালকে খেতে দেন। হালুয়া খাওয়ার পর তিনজনই অসুস্থ হয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে জোহরা মারা যায়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। এদিকে জোহরার মা হাসনা বেগম অভিযোগ করেছেন, পুলিশ ময়নাতদন্ত ছাড়াই বৃহস্পতিবার রাতে জোহরার লাশ দাফনের ব্যবস্থা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকেমকে হাসনা বেগম বলেন, "আমরা গরিব মানুষ, তাই বিচার পালাম না।" মৌভাষা ইসলামিয়া ঔষধালয়ের এমদাদুল হকের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩৩০ ঘ.