২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাউল ভাস্কর্য অপসারণের প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান কর্মসূচি

জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে বাউল ভাস্কর্য অপসারণের প্রতিবাদে চট্টগ্রাম যুব ইউনিয়ন শুক্রবার অবস্থান কর্মসূচি পালন করেছেন। চট্টগ্রামের চেরাগী পাহাড় মোড়ে এ প্রতিবাদ কর্মসূচি চলাকালে এক সংক্ষিপ্ত সমাবেশে যুব ইউনিয়নের নেতারা মৌলবাদী গোষ্ঠীর হুমকির মুখে ভাস্কর্য অপসারণের নিন্দা জানান এবং ভাস্কর্যটি পুনঃস্থাপনের দাবি জানান ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2008, 04:09 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে বাউল ভাস্কর্য অপসারণের প্রতিবাদে চট্টগ্রাম যুব ইউনিয়ন শুক্রবার অবস্থান কর্মসূচি পালন করেছেন। চট্টগ্রামের চেরাগী পাহাড় মোড়ে এ প্রতিবাদ কর্মসূচি চলাকালে এক সংক্ষিপ্ত সমাবেশে যুব ইউনিয়নের নেতারা মৌলবাদী গোষ্ঠীর হুমকির মুখে ভাস্কর্য অপসারণের নিন্দা জানান এবং ভাস্কর্যটি পুনঃস্থাপনের দাবি জানান । কর্মসূচির অংশ হিসেবে 'নাটুয়া মুখানিভয় দল' প্রতীকী ভাস্কর্য স্থাপন করে এবং মুকাভিনয় প্রদর্শন করে। যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলা সভাপতি আরিফ উল্লাহ হাইয়ের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে সিদ্দিক আহমেদ, শিহাব চৌধুরী বিপ্লব ও রাজীব দেব, উদীচীর সুনীল ধর বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/জেকে/২২০০ ঘ.