২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে দুদল গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশত

রাজশাহীর বাঘা উপজেলায় শুক্রবার জমি নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশত ব্যক্তি আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2008, 03:51 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

রাজশাহী, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহীর বাঘা উপজেলায় শুক্রবার জমি নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশত ব্যক্তি আহত হয়েছে। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং বাঘা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাঘা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজ জানান, উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আজগর শিকদার সকালে নিজের বাড়ির পাশে আমবাগানের পরিচর্যা করছিলেন। এ সময় জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে গ্রামের বারেক মোল্লার সমর্থকরা লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালায়। খবর পেয়ে আজগর শিকদারের সমর্থকরা এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়। এ ঘটনায় সন্ধ্যায় বাঘা থানায় আজগর শিকদার এবং বারেক মোল্লা পাল্টাপাল্টি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২১৪৪ ঘ.