২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে লঘুচাপ,তিন নম্বর সতর্কতা

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হওয়ায় শুক্রবার কক্সবাজার, মংলা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখাতে বলেছে আবহওয়া অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2008, 09:30 AM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হওয়ায় শুক্রবার কক্সবাজার, মংলা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখাতে বলেছে আবহওয়া অধিদপ্তর। লঘুচাপের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকেই আকাশ মেঘলা এবং কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের দায়িত্বরত আবহাওয়াবিদ আব্দুল মান্নান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "বৃহস্পতিবার পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শুক্রবার সকালে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। এটি দুপুর ১২টা নাগাদ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছিল।" বঙ্গেপাসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে অধিদপ্তর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এফএফ/জিএনএ/১৫২০ ঘ.