ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিশ্ব অর্থনৈতিক সঙ্কট এক বছরের বেশি স্থায়ী না হলে এর ফলে বাংলাদেশ লাভবানই হবে বলে মনে করেন কৃষি ব্যাংকের চেয়ারম্যান ইব্রাহিম খালেদ।
বুধবার জাতীয় প্রেসক্লাবে ইকনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত 'বিশ্ব অর্থনৈতিক সঙ্কট : বাংলাদেশের ওপর প্রভাব' শীর্ষক এক মতবিনিময় সভায় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর এ আশাবাদ জানান।
ইব্রাহিম খালেদ বলেন, "বিশ্ব অর্থনৈতিক সঙ্কট যদি এক বছরের বেশি না থাকে তাহলে আমরা গেইন করতে পারবো। কারণ এর ফলে মূল্যস্ফীতি কমে যেতে পারে। বাইরের দেশে সঙ্কটের কারণে বিনিয়োগ করতে না পারায় দেশ থেকে পাচার হয়ে যাওয়া টাকাও এখন ফিরে আসতে পারে।"
ইব্রাহিম খালেদ বলেন, পাচার হয়ে যাওয়া টাকা বেশি পরিমাণে ফিরে এলে এখানে বিনিয়োগের ক্ষেত্রে কড়াকড়ি কমিয়ে দেওয়া যেতে পারে।
জরুরি অবস্থার কারণে গত দুই বছরে আমাদের প্রবৃদ্ধি হয়নি মন্তব্য করে ইব্রাহিম খালেদ বলেন, "সা
bdnews24