২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৎ ছেলের হাতে পুলিশ কর্মকর্তার স্ত্রী খুন

রাজধানীর বাড্ডা এলাকায় রোববার দুপুরে পুলিশ টেলিকমে কর্মরত এক উপপরিদর্শকের স্ত্রী মোরশেদা বেগম (৩২) সৎ ছেলের হাতে খুন হয়েছেন। বাড্ডা থানার উপপরিদর্শক ইমামুর রহমান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকালে উত্তর বাড্ডার মানারবাগ এলাকায় এক আত্মীয়ের বাসায় মোরশেদাকে ছুরি দিয়ে আঘাত করে তার সৎ ছেলে রেদওয়ান। হাসপাতালে নেওয়ার পর দুপুরে তার মৃত্যু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2008, 03:58 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাড্ডা এলাকায় রোববার দুপুরে পুলিশ টেলিকমে কর্মরত এক উপপরিদর্শকের স্ত্রী মোরশেদা বেগম (৩২) সৎ ছেলের হাতে খুন হয়েছেন। বাড্ডা থানার উপপরিদর্শক ইমামুর রহমান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকালে উত্তর বাড্ডার মানারবাগ এলাকায় এক আত্মীয়ের বাসায় মোরশেদাকে ছুরি দিয়ে আঘাত করে তার সৎ ছেলে রেদওয়ান। হাসপাতালে নেওয়ার পর দুপুরে তার মৃত্যু হয়। তিনি জানান, টেলিকমে কর্মরত উপপরিদর্শক আব্দুর রশিদের প্রথম স্ত্রী খাদিজা বেগম প্রায় দুই বছর আগে ক্যান্সারে মারা যান। ছয় মাস আগে মোরশেদাকে বিয়ে করে রশিদ মানারবাগ এলাকায় এক বাসায় থাকতেন। এই বাসায় রশিদ-খাদিজা দম্পতির ছেলে রেদওয়ান (২২) ও মেয়ে হাফিমাও (৯) থাকে। তাদের সঙ্গে মোরশেদার প্রায়ই ঝগড়া লেগে থাকত। ইমামুর রহমান জানান, মোরশেদা সকালে হাফিমাকে নিয়ে পাশে বোনের ছেলে জব্বারেরর বাসায় বেড়াতে যান। কিছুক্ষণ পর রেদওয়ান সেখানে গিয়ে জিজ্ঞেস করে, তার বাবা অফিস যাওয়ার আগে পাঁচশ টাকা দিয়ে গেছে কিনা। মোরশেদা এ সময় মাথা নিচু করে শাক কুটছিলেন। রেদওয়ানকে না সূচক জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে সে মোরশেদার পিঠে ছুরি চালিয়ে পালিয়ে যায়। বাড্ডা থানার পুলিশ কর্মকর্তা জানান, গুরুতর অবস্থায় মোরশেদাকে বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে যাওয়ার পর দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়। ঘটনাটি সন্ধ্যার পর বাড্ডা থানাকে জানানো হয়। এ ব্যাপারে আব্দুর রশিদ তার সন্তানের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা করেছেন। পুলিশ রেদওয়ানকে সোমবার সন্ধ্যা পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/এমএইচবি/২১৩৯ ঘ.