ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার রাতে মৃত্যুবরণ করেছেন শিল্পী ক্যামেলিয়া শিশির (৪৩)। তিনি শিল্পী শিশির ভট্টাচার্যের স্ত্রী।
রোববার রাত নয়টার দিকে কাঁঠালবাগানের বাসায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে ধানমণ্ডির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত পৌণে ১২টার দিকে তার মৃত্যু হয়। তার একটি কন্যা সন্তান রয়েছে।
সোমবার সকালে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ চারুকলা ইনস্টিটিউটে আনা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জিএনএ/
bdnews24