২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাত ৮টা থেকে দোকান বন্ধ রাখার নির্দেশ পুনর্বহাল

রাত ৮টা থেকে দোকানপাট, মার্কেট, বিপনীবিতান ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ পুনর্বহাল করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2008, 02:23 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাত ৮টা থেকে দোকানপাট, মার্কেট, বিপনীবিতান ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ পুনর্বহাল করেছে সরকার। বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রম আইন অনুসারে রাত ৮টার পর দোকানপাট, মার্কেট, বিপনীবিতান ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা আবার কার্যকর করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের মালিককে রাত ৮টার মধ্যে দোকান বন্ধ এবং 'অপ্রয়োজনীয়' আলোকসজ্জা না করতে বলা হয়েছে। মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বিদ্যুৎ বিতরণকারী বিভিন্ন সংস্থা ও কোম্পানিকে পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষে দেশের সর্বত্র জনসাধারণের কেনাকাটার সুবিধার্থে ঈদের আগের রাত পর্যন্ত রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ করার সিদ্ধান্ত সাময়িক স্থগিত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/এসকে/২০১৩ঘ.