২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইকারীর কবলে পুলিশ

নরসিংদী সদর থানার কাছে মঙ্গলবার রাতে ছিনতাইকারীর কবলে পড়ে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতের নাম আব্দুল হামিদ (৪৬)। কনস্টেবল হামিদ পুলিশের গাড়ি চালাতেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2008, 10:53 AM

Updated : 26 Aug 2022, 02:30 PM

নরসিংদী, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী সদর থানার কাছে মঙ্গলবার রাতে ছিনতাইকারীর কবলে পড়ে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতের নাম আব্দুল হামিদ (৪৬)। কনস্টেবল হামিদ পুলিশের গাড়ি চালাতেন। তিনি গভীর রাতে ছিনতাইকারীর কবলে পড়েন বলে জানিয়েছেন সদর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন। মনির সাংবাদিকদের বলেন, "রাত ২টার দিকে ডিউটি শেষে বাড়ি ফেরার সময় চার-পাঁচ জন ছিনতাইকারী হামিদের গতিরোধ করে। তারা তার কাছ থেকে সাড়ে নয়শ টাকা ছিনিয়ে নেয়। ওই সময় বাধা দিলে ছিনতাইকারীরা চাপাতি দিয়ে হামিদকে কুপিয়ে আহত করে।" পরে পুলিশ হামিদকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪৭ ঘ.