২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিপুল পরিমাণ চোরাই তার উদ্ধার

নগরীর কদমতলী এলাকা থেকে সোমবার বিপুল পরিমাণ চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার করেছে পুলিশ। ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইলতুৎমিশ সাংবাদিকদের জানান, সকালে কদমতলী এলাকার নবী এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের গোডাউনে অভিযান চালিয়ে এই তার উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2008, 12:45 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কদমতলী এলাকা থেকে সোমবার বিপুল পরিমাণ চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার করেছে পুলিশ। ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইলতুৎমিশ সাংবাদিকদের জানান, সকালে কদমতলী এলাকার নবী এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের গোডাউনে অভিযান চালিয়ে এই তার উদ্ধার করা হয়। উদ্ধার করা তারের দাম আনুমানিক ২০ লাখ টাকা বলে জানান তিনি। পুলিশ কমিশনার বলেন, "নবী এন্টারপ্রাইজের সঙ্গে সংশ্লিষ্ট নবী সওদাগর, খোকন ও জাভেদ দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভাগের কিছু অসাধু কর্মচারীর যোগসাজশে পেশাদার চোরদের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রাক থেকে বৈদ্যুতিক তার চুরি করে আসছিল। এ ছাড়া ভূগর্ভস্থ তার চুরি করে নগরীর বিভিন্ন দোকানে তা বিক্রি করে থাকে এ চক্রের সদস্যরা।" এ ঘটনায় ডবলমুরিং থানায় একটি মামলা হয়েছে। এ চক্রের সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১৮৩৫ ঘ.