২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গায় কার্গোডুবি; একটি লাশ উদ্ধার, নিখোঁজ ৬

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকার ঢাকা উদ্যানের পেছনে বুড়িগঙ্গা নদীতে সোমবার ভোরে একটি মালবাহী নৌযান (কার্গো) ডুবে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2008, 09:07 AM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকার ঢাকা উদ্যানের পেছনে বুড়িগঙ্গা নদীতে সোমবার ভোরে একটি মালবাহী নৌযান (কার্গো) ডুবে গেছে। ডুবে যাওয়ার কার্গোর যাত্রী রাকিব নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রাকিবের মা নয়নতারা (৪০)সহ ছয় জন নিখোঁজ রয়েছেন। তারা মুন্সীগঞ্জের গজারিয়া থেকে বালুভর্তি মুক্তাদির-২ নামে একটি ছোট কার্গোতে চড়ে মোহাম্মদপুর আসছিলেন। ডুবে যাওয়ার কার্গোর যাত্রী কামাল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোর ৫টার দিকে গাবতলী থেকে আসা অপর একটি কার্গোর ধাক্কায় আমাদের কার্গোটি ডুবে যায়।" নিখোঁজরা হলেন- নয়নতারা, সাবিহা (৪০) ও তার মা (নাম পাওয়া যায়নি), মিলন (৪৫), ও তার ছেলে আকাশ (৪), কার্গোর বাবুর্চি মিলনের চাচাতো ভাই বাবু (১৭)। কামাল মিয়া বলেন, "আমরা গজারিয়া থেকে বালু নিয়ে ঢাকা উদ্যানে নিয়ে আসছিলাম। ৪ নম্বর গেটের কাছে ওই দুর্ঘটনা ঘটে। গাবতলী থেকে আসা এমভি গজারিয়া নামে একটি কার্গো আমাদের কার্গোটিকে ধাক্কা দিয়ে এরপর আমাদের ট্রলারের ওপর দিয়েই পালিয়ে যায়।" ডুবে যাওয়া কার্গোর শ্রমিক আলকাস জানান, কার্গোটিতে মোট ৪০ জন যাত্রী ছিলেন। সাত জন ছাড়া অন্যরা সাঁতরে তীরে উঠে। আলকাসের স্ত্রী সাবিহা ও শাশুড়ি নিখোঁজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএআর/এমআই/১৪৫৩ ঘ.