২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪৩ জেলায় কালাজ্বর; মোকাবেলায় জনসচেতনতার আহ্বান

দেশের ৪৩টি জেলায় কালাজ্বর দেখা দিয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। গ্রাম এবং শহরের বস্তি এলাকায় দ্রুত এর বিস্তারের আশঙ্কা করে এ রোগ প্রতিরোধে জনসচেতনতার ওপর জোর দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2008, 10:33 AM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ৪৩টি জেলায় কালাজ্বর দেখা দিয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। গ্রাম এবং শহরের বস্তি এলাকায় দ্রুত এর বিস্তারের আশঙ্কা করে এ রোগ প্রতিরোধে জনসচেতনতার ওপর জোর দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সচিব এএমএম নাসির উদ্দিন রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, "৪৩টি জেলায় কালাজ্বর সনাক্ত হয়েছে। শুধু চিকিৎসার মাধ্যমে এ রোগের বিস্তার রোধ বা নির্মূল করা সম্ভব হবে না। এ জন্য প্রয়োজন গণসচেতনতার।" সচিব বলেন, "চিকিৎসার মাধ্যমে রোগ নিরাময় করা গেলেও প্রতিরোধ করা না গেলে বিস্তারের আশঙ্কা থেকেই যায়। তাই রোগ প্রতিরোধে সবাইকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে।" নাসির উদ্দিন জানান, সরকারি হিসেব অনুযায়ী দেশে বর্তমানে প্রতি বছর প্রায় ১০ হাজার কালাজ্বরের রোগী চিহ্নিত হয় এবং চিকিৎসা নেয়। তবে বিশেষজ্ঞদের হিসেবে এর পরিমাণ প্রায় ৪৫ হাজার। তিনি বলেন, "বর্তমানে ৪৩টি জেলায় এ রোগের বিস্তার হওয়ায় তা সরকারের জন্য বড় একটা সমস্যা হিসেবে দেখা দিয়েছে। কারণ এটি গরিবের রোগ হিসেবে পরিচিত। ফলে প্রায়ই দৃষ্টির বাইরে থেকে যায়।" সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকার গ্রামীণ স্বাস্থ্য সেবা খাতের জন্য ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ৩৭ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে। এ জন্য কৌশলগত পরিকল্পনা ইতোমধ্যেই প্রণয়ন করা হয়েছে। কালাজ্বরের চিকিৎসাকেও এ বরাদ্দের আওতায় আনা হবে। কালা জ্বরের চিকিৎসা প্রসঙ্গে সচিব নাসির উদ্দিন বলেন, "ডিডিটি ব্যবহারের মাধ্যমে মশা নিধনের কারণে কালাজ্বর বিস্তারকারী 'বেলে মাছি'র বংশ বিনাশ হওয়ায় এতদিন এ রোগের তেমন প্রকোপ ছিল না। বর্তমানে মশা নিধনে অন্য ধরনের ওষুধ ব্যবহার হওয়ায় বেলে মাছির বিস্তার বাড়ছে। ফলে কালাজ্বর ছড়িয়ে পড়ছে।" তিনি জানান, মাটির ঘরের দেয়ালের ফাঁকা অংশ, অপরিচ্ছন্ন অংশ এবং গরুর গোয়ালে বেলে মাছি বংশ বিস্তার করে থাকে। তাই এ ধরনের ঘরের কাছাকাছি অপরিকল্পিতভাবে বসবাসকারীরা কালাজ্বরের ঝুঁকিতে থাকে। সচিব বলেন, "দেশে এর আগে কালাজ্বরের চিকিৎসায় সোডিয়াম এন্টিমনি গ্লুকোনেট (এসএজি) নামে একটি ইনজেকশন ব্যবহার হতো। কিন্তু এ ইনজেকশন ব্যয়বহুল হওয়ায় গরিব মানুষের পক্ষে এর ব্যয় বহন দুরূহ। তাই সরকারিভাবে এ ইনজেকশন সরবরাহ করা হয়। স