২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেপুটি জেলার পদে মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন

ডেপুটি জেলার পদে মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন করে আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2008, 08:37 AM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেপুটি জেলার পদে মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন করে আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার কারা অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। এতে বলা হয়, "অনিবার্য কারণে কারা অধিদপ্তর কর্তৃক আয়োজিত ডেপুটি জেলার পদের মৌখিক পরীক্ষা ১২, ১৩, ১৪ ও ১৫ অক্টোবরের পরীবর্তে আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে।" মৌখিক পরীক্ষার জন্য সব প্রার্থীকে আগামী ২০ অক্টোবর সকাল ৯টায় কারা অধিদপ্তরে উপস্থিত থাকতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/১৪৩১ ঘ.