২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'রাশেদ খান মেনন সড়ক'

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের নামে রাজধানীর বাংলামোটর মোড় থেকে মগবাজার মোড় পর্যন্ত সড়কের নতুন নাম হয়েছে 'রাশেদ খান মেনন সড়ক'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2008, 03:47 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের নামে রাজধানীর বাংলামোটর মোড় থেকে মগবাজার মোড় পর্যন্ত সড়কের নতুন নাম হয়েছে 'রাশেদ খান মেনন সড়ক'। ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক খোকা বুধবার দুপুরে বাংলামোটর চৌরাস্তায় সড়কটির নামফলক উন্মোচন করেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাষট্টির শিক্ষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য মেননের নামে এ সড়কের নামকরণ করা হয়েছে। মেয়র সাদেক হোসেন খোকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্বাধীনতা যুদ্ধের পটভূমি রচনায় রাশেদ খান মেননসহ অনেক বীর মুক্তিযোদ্ধার অবদান রয়েছে। তারই স্বীকৃতির অংশ হিসেবে এই সড়কের নামকরণ করা হয়েছে।" তিনি বলেন, "আমরা পর্যায়ক্রমে বীর মুক্তিযোদ্ধা ও সংগঠকদের স্বীকৃতি দিতে চাই।" রাশেদ খান মেনন তার প্রতিক্রিয়ায় বলেন, "মহান ভাষা আন্দোলন, গণআন্দোলন, গণঅভ্যূত্থান ও মুক্তিযুদ্ধ আমাদের গৌরবময় উত্তরাধিকার। সেই ঘটনাবলীতে যে ভূমিকা রাখতে পেরেছিলাম তা ইতিহাসের উপাদান হয়ে আছে। ঢাকা সিটি করপোরেশন এই উদ্যোগের মধ্য দিয়ে ভবিষ্যত প্রজন্মের জন্য সেই ইতিহাসের উপাদানকে সংরক্ষণের ব্যবস্থা করেছে। আমার প্রতি যে সম্মান ও শ্রদ্ধা জানানো হল, আমৃত্যু আমি তা রক্ষার চেষ্টা করব।" ফলক উন্মোচন অনুষ্ঠানে আরও ছিলেন মেননের স্ত্রী বেগম লুৎফুন্নেসা খান বিউটি, ছোট ভাই শহীদুল্লাহ খান বাদল, ভাবী নাজমা এনায়েতুল্লাহ, ছেলে অনিক রাশেদ খান, ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, পলিটব্যুরোর সদস্য হায়দার আকবর খান রনো, ১১ দলের নেতা দিলীপ বড়