২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির সাবেক ডিন কামরুদ্দিন মারা গেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক কেএএ কামরুদ্দিন সোমবার সকাল ৭টায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2008, 05:47 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক কেএএ কামরুদ্দিন সোমবার সকাল ৭টায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ঢাকার রমনা থানাসংলগ্ন মসজিদে বাদ জোহর নামাজে জানাজা শেষে তাকে মিরপুর বুদ্ধিজীবী গোরস্থানে দাফন করা হয়। ওআইন বিভাগের সাবেক চেয়ারম্যান কামরুদ্দিন ১৯২৯ সালের ১ জানুয়ারি গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। বিশিষ্ট আইনজীবী ও অবিভক্ত বাংলার এমএলএ খন্দকার শামসুদ্দিন আহমদের ৫ ছেলে ১ মেয়ের মধ্যে তিনি দ্বিতীয় ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ১৯৪৬ সালে বিএ অনার্স এবং পরে ১৯৫০ সালে এমএ পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি এবং ১৯৬৬ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের শুরুতে ১৯৫৪-৫৭ সালে তিনি ঢাকা জজ কোর্টে আইনজীবী ছিলেন। ১৯৫৭-৬১ সালে তিনি পূর্ব পাকিস্তান কোর্টে মুন্সেফ হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে সিনিয়র লেকচারার হিসাবে যোগ দেন। ১৯৭৪-৭৭ সাল পর্যন্ত তিনি আইন বিভাগের চেয়ারম্যান এবং ১৯৭৭-৭৯ ও ১৯৮১-৮৯ সালে আইন অনুষদের ডিন হিসাবে দায়িত্ব পালন করেন। বিভিন্ন কাজের স্বীকৃতি স্বরুপ তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 'লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড ' প্রদান করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএইচবি/২৩৩২ ঘ.