২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে দুই বাসের সংঘর্ষ; চলাচল ব্যাহত

কিশোরগঞ্জ-ভৈরব সড়কের রশিদাবাদ এলাকায় রোববার সকালে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অর্ধশত যাত্রী আহত হয়েছে। ওই দুর্ঘটনার কারণে বিভিন্ন রুটে গাড়ি চলাচল ব্যাহত হচ্ছে। ঢাকা, সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা, টাংগাইলসহ উত্তরবঙ্গগামী সব গাড়ি বিকল্প ব্যবস্থায় কিশোরগঞ্জ জেলা শহরের মধ্য দিয়ে চলাচল করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2008, 06:46 AM

Updated : 26 Aug 2022, 02:27 PM

কিশোরগঞ্জ, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জ-ভৈরব সড়কের রশিদাবাদ এলাকায় রোববার সকালে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অর্ধশত যাত্রী আহত হয়েছে। ওই দুর্ঘটনার কারণে বিভিন্ন রুটে গাড়ি চলাচল ব্যাহত হচ্ছে। ঢাকা, সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা, টাংগাইলসহ উত্তরবঙ্গগামী সব গাড়ি বিকল্প ব্যবস্থায় কিশোরগঞ্জ জেলা শহরের মধ্য দিয়ে চলাচল করছে। সকাল ৯টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন আহমদ। তিনি সাংবাদিকদের বলেন, "কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া অনন্যা পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে কিশোরগঞ্জমুখী অপর একটি বাসের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর বাস দুটি সড়কের ওপর আড়াআড়ি অবস্থায় পড়ে থাকায় সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।" দুর্ঘটনায় দুই বাসের অর্ধশত যাত্রী আহত হয়েছে বলে পুলিশ জানায়। এর মধ্যে স্পর্শ (৯) নামে এক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং পাকুন্দিয়া থানায় পুলিশ কনষ্টেবল ননী গোপাল (৪০) এবং বাবুল (২৬) নামে অপর দুই যাত্রীকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপর যাত্রীদের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনার ফলে মূল সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প পথে শহরের ভেতর দিয়ে সব গাড়িকে চলাচল করতে হচ্ছে। ফলে শহরে দেখা দিয়েছে যান জট। দূর্ঘটনা কবলিত দুটি বাসের চালকই পালিয়ে গেছে বলে পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন জানান। তিনি বলেন, "দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২৪৮ ঘ.