২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষা সৈনিক নাননু মারা গেছেন

ভাষা সৈনিক মোশাররফ হোসেন নাননু মারা গেছেন। শনিবার রাত পৌনে ৮ টায় বরিশাল নগরীর বগুড়া রোডের নিজের বাসায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮১ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2008, 04:24 PM

Updated : 26 Aug 2022, 02:27 PM

বরিশাল, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভাষা সৈনিক মোশাররফ হোসেন নাননু মারা গেছেন। শনিবার রাত পৌনে ৮ টায় বরিশাল নগরীর বগুড়া রোডের নিজের বাসায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮১ বছর। নাননু দীর্ঘ দিন ধরে ক্যান্সারে ভুগছিলেন বলে জানিয়েছেন সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি সৈয়দ দুলাল। মৃত্যুকালে তিনি স্ত্রী দু'ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন। ১৯২৭ সালের ৩০ মার্চ মোশাররফ হোসেন নাননু বরিশাল শহরের বগুড়া রোডের সম্ভ্রান্ত উকিল পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম মৌলভী মফিজ উদ্দিন আহম্মেদ। ১৯৫২ সালে তিনি বরিশাল জেলায় গঠিত সর্বদলীয় বাংলা ভাষা রক্ষা কমিটির সদস্য ছিলেন। তিনি মুকুল ফৌজের সংগঠকও ছিলেন। মূত্যুর পূর্ব পর্যন্ত নাননু বরিশালের সংগীত চর্চা কেন্দ্র প্রান্তিক-এর সভাপতি ছিলেন। সৈয়দ দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নাননুর তার মুত্যুর খবর ছড়িয়ে পড়ার তাকে একনজর দেখার জন্য সাংস্কৃতিক অঙ্গন ও বিভিন্ন পেশাজীবি শ্রেণীর মানুষ বাসায় ভিড় করেন। তিনি জানান, রোববার দুপুর ১২ টায় অশ্বিনী কুমার টাউন হল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মুসলিম গোড়স্থানে তাকে দাফন করা হবে। বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হিরন এক বিবৃতিতে ভাষা সৈনিক নাননুর মুত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫৫ ঘ.