রাঙামাটি, ০৪ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদরে শনিবার সকালে মিছিলকারীদের সঙ্গে বিডিআর ও পুলিশের সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে বিডিআর ও পুলিশের নয়জন সদস্য রয়েছেন। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে করা হয়েছে। তবে এদের নাম জানা যায়নি।
শুক্রবার রাতে সদরের চার কিলোমিটার নামক স্থানে আগুনে বাঙালি বসতির ১৪টি ঘর পুড়ে যাওয়ার প্রতিবাদে মিছিল বের করলে এ ঘটনা ঘটে।
যৌথবাহিনীর ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের স্থানীয় একজন নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ।
বাঘাইছড়ি থানার কর্তব্যরত কর্মকর্তা মহিউদ্দীন জানান, সদরের চার কিলোমিটার নামক স্থানে বাঙালি বসতি এলাকায় শুক্রবার রাত সাড়ে আটটার দিকে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করলে ১৪টি বাড়ি পুড়ে যায়।
ক্ষুদ্ধ বাঙালিরা এর প্রতিবাদে এবং এর জন্য পাহাড়িদের দায়ী করে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মিছিল বের করে। মিছিলকারীরা বাঘাইছড়ি বাজারে প্রবেশের চেষ্টা করলে চেকপোস্টে থাকা পুলিশ ও বিডিআর সদস্যরা বাধা দেন।
এ সময় উভয় পক্ষের মধ্যে ধওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে পাঁচ বিডিআর সদস্য ও চার পুলিশসহ ১৩ জন আহত হন। আহতদের মধ্যে থেকে নয়জনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে আহতদের নাম জানাতে পারেননি মহিউদ্দীন।
তিনি জানান, বিডিআর ও পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি সেলিম বাহারী ও মো. হারুনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে ৭০-৮০ জনের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবির বিচিত্র বড়
bdnews24