২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপাতত ক্যাডবেরি চকোলেট না খাওয়ার পরামর্শ

স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক 'মেলামাইন' থাকতে পারে এই আশঙ্কায় 'আপাতত' ক্যাডবেরি চকলেট না খাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা এ এম এম শওকত আলী। ব্রিটিশ কোম্পানি ক্যাডবেরির চকোলেট সামগ্রী বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশের শিশুকিশোরসহ অনেকের কাছেই জনপ্রিয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2008, 08:19 AM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক 'মেলামাইন' থাকতে পারে এই আশঙ্কায় 'আপাতত' ক্যাডবেরি চকলেট না খাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা এ এম এম শওকত আলী। ব্রিটিশ কোম্পানি ক্যাডবেরির চকোলেট সামগ্রী বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশের শিশুকিশোরসহ অনেকের কাছেই জনপ্রিয়। বহুজাতিক প্রতিষ্ঠান ক্যাডবেরি তাদের চীনা কারখানায় উৎপাদিত চকোলেট ও দুগ্ধজাত বেশ কিছু পণ্য প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর এ বিষয়ে বৃহস্পতিবার সকালে টেলিফোনে দৃষ্টি আকর্ষণ করা হলে উপদেষ্টা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেন। শওকত আলী বলেন, "ক্যাডবেরি চকোলেটে বিষাক্ত মেলামাইন আছে কি না তা পরীক্ষা করার জন্য বিএসটিআইকে নির্দেশ দেওয়া হয়েছে। রাসায়নিক টেস্টের ফলাফল না পাওয়া পর্যন্ত ওই চকলেট খাওয়া থেকে বিরত থাকাই ভালো।" মেলামাইনদুষ্ট দুধ খেয়ে স