২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারওয়ান বাজারের ব্যবসায়ী নবী সোলায়মানের ১৭ বছর কারাদণ্ড

অবৈধ অস্ত্র ও গুলি রাখার দায়ে রাজধানীর কারওয়ান বাজার কাঁচামাল দোকান মালিক সমিতির সভাপতি নবী সোলায়মানকে বৃহস্পতিবার ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2008, 02:56 PM

Updated : 26 Aug 2022, 01:18 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অবৈধ অস্ত্র ও গুলি রাখার দায়ে রাজধানীর কারওয়ান বাজার কাঁচামাল দোকান মালিক সমিতির সভাপতি নবী সোলায়মানকে বৃহস্পতিবার ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক মো. ইসরাইল হোসেন এ রায় দেন। এ সময় আসামি সোলায়মান আদালতে উপস্থিত ছিলেন। গত বছরের ৮ ফেব্র"য়ারি র‌্যাব সদস্যরা কারওয়ান বাজার থেকে নবী সোলায়মানকে গ্রেপ্তার করে। সোলায়মানের দেয়া তথ্যের ভিত্তিতে ওইদিনই তার তেজতুরি বাজারের বাসা থেকে একটি লাইসেন্সবিহীন রিভলবার ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তেজগাঁও থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়। তেজগাঁও থানার উপ পরিদর্শক মোখলেসুর রহমান সরদার গত বছরের ২৮ ফেব্র"য়ারি এ মামলায় অভিযোগপত্র দেন। নবী সোলায়মানের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর মামলার বিচার চলাকালে রাষ্ট্রপক্ষে মোট ১৩ জনের সাক্ষ্য নেয়া হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এমএইচবি/২০২৩ ঘ.