২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আবহাওয়া ভাল থাকতে পারে

পশ্চিমা লঘুচাপের প্রভাবে সারাদেশে যে বৃষ্টিপাত দেখা দিয়েছিল তা বৃহস্পতিবার কমে আসবে। বৃহস্পতিবার আবহাওয়া অফিস জানায়, লঘুচাপটি পূর্বদিকে সরে যাওয়ায় চট্টগ্রাম ও বরিশালের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2008, 07:32 AM

Updated : 26 Aug 2022, 01:18 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--পশ্চিমা লঘুচাপের প্রভাবে সারাদেশে যে বৃষ্টিপাত দেখা দিয়েছিল তা বৃহস্পতিবার কমে আসবে। বৃহস্পতিবার আবহাওয়া অফিস জানায়, লঘুচাপটি পূর্বদিকে সরে যাওয়ায় চট্টগ্রাম ও বরিশালের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ এস এম মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিহার ও পশ্চিমবঙ্গের উপর পশ্চিমা লঘুচাপটি এখনো আছে। এর প্রভাবে গতকাল (বুধবার) উত্তরাঞ্চলসহ সারাদেশে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়েছে।" এস এম মাহমুদুল হক জানান, এটি দেশের উপর থেকে সরে যাওয়ায় ঢাকাসহ সারাদেশে আজ বৃহস্পতিবার আবহাওয়া ভাল থাকবে। তাপমাত্রায়ও খুব একটা পরিবর্তন হবে না বলে জানান তিনি। বুধবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত সব্বোর্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সাতক্ষীরায় ২৬ মিলিমিটার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/আরএ/জিএনএ/১৩২৬ ঘ.