পটুয়াখালী, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সদর উপজেলার বদরপুর বাসস্ট্যান্ডে সোমবার সকালে বাসের চাপায় ফখরুল ইসলাম (৫০) নামে একজন স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
এ সময় মেহেদী হাসান (৩০) নামে এক রিকশাচালক গুরুতর আহত হন। তাকে আশংকাজনক অবস্থায় পটুয়াখালী জেলারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পটুয়াখালী সদর থানার উপ-পরিদর্শক সুকুমার কুণ্ডু জানান, সকাল সাড়ে ৯টার দিকে সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল।
বদরপুর বাসস্ট্যান্ডে বাসটি পিছন দিক থেকে একটি রিকশাকে চাপা দেয়। এতে রিকশাযাত্রী স্কুল শিক্ষক ফখরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।
রিকশাচালক মেহেদী হাসানকে গুরুতর আহত অবস্থায় পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফখরুল ইসলামের লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে জেনারেল হাসপাতাল মর্গে।
পুলিশ লেবুখালী ফেরীঘাটে বাসটি আটক করেছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৫১ ঘ.
bdnews24