২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ৩ হাজার লিটার ভেজাল কেরোসিন জব্দ

চাঁদপুরের পুরানবাজার জনতা ঘাট থেকে শনিবার সকালে ৩ হাজার ১০০ লিটার ভেজাল কেরোসিন তেল জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2008, 04:05 PM

Updated : 26 Aug 2022, 01:16 PM

চাঁদপুর, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের পুরানবাজার জনতা ঘাট থেকে শনিবার সকালে ৩ হাজার ১০০ লিটার ভেজাল কেরোসিন তেল জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। কোস্টগার্ড চাঁদপুরের স্টেশন কমান্ডার লে. কমান্ডার মাহবুবুর রহমান শিকাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টায় পুরানবাজারে নদীর তীরে থাকা একটি নৌকার ১৭টি ড্রাম থেকে ৩ হাজার ১০০ লিটার ভেজাল কেরোসিন তেল জব্দ করা হয়। তিনি দাবি করেন, জব্দ করা তেলের দাম প্রায় সোয়া লাখ টাকা। জব্দ করা তেল চাঁদপুর মডেল থানায় জমা দেওয়া হয়েছে। মাহবুবুর রহমান বলেন, চট্টগ্রামের তেলবাহী জাহাজ চাঁদপুরের মেঘনা নদীতে অবস্থান করার সময় চোরা কারবারিরা জাহাজ থেকে তেল চুরি করে। পরে এসব তেলে তারা ভেজাল মিশিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২২০০ ঘ.