২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'যুদ্ধাপরাধীদের ঔদ্ধত্যে মুক্তিযুদ্ধের আকাশছোঁয়া গৌরব ম্লান হতে বসেছে'

আমাদের স্বাধীনতা যুদ্ধের গৌরব আকাশ স্পর্শ করেছিল। কিন্তু যুদ্ধাপরাধী জামায়াত-শিবির চক্রের ঔদ্ধত্যে তা আজ ম্লান হতে বসেছে। তাই যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া এখনই শুরু করা দরকার। নইলে জাতি হিসেবে আমরা কোনদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারব না। এ কথা কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2008, 11:49 AM

Updated : 26 Aug 2022, 01:16 PM

ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি রাজশাহী, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমাদের স্বাধীনতা যুদ্ধের গৌরব আকাশ স্পর্শ করেছিল। কিন্তু যুদ্ধাপরাধী জামায়াত-শিবির চক্রের ঔদ্ধত্যে তা আজ ম্লান হতে বসেছে। তাই যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া এখনই শুরু করা দরকার। নইলে জাতি হিসেবে আমরা কোনদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারব না। এ কথা কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের। শনিবার রাজশাহীতে 'সেক্টর কমান্ডারস ফোরাম' আয়োজিত মতবিনিময় সভায় সব বক্তাই হাসান আজিজুল হকের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বিচার দাবি করেন একাত্তরের যুদ্ধাপরাধীদের। শিল্পী, সাহিত্যিক, পেশাজীবী, মানবাধিকারকর্মী, সংস্কৃতিকর্মী সবাই বললেন, বিশ্বের বিভিন্ন স্থানে যেভাবে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে এবং হচ্ছে সেভাবে বাংলাদেশেও বিচার হওয়া উচিত। এ দাবিতে দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাই মিলে চাপ দিলে যে কোনও সরকারই বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু করতে বাধ্য হবে। এর পাশাপাশি যুদ্ধাপরাধীদের রাজনৈতিক ও আদর্শিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান বক্তারা। রাজশাহীর জেলা পরিষদ মিলনায়তনে ওই মতবিনিময় সভায় ফোরামের সংগঠক একে খন্দকার বীর উত্তম বলেন, "স্বাধীনতা অর্জনের জন্য বাংলাদেশ যে মূল্য দিয়েছে, পৃথিবীর খুব কম দেশকেই তা দিতে হয়েছে। স্বাধীনতার বিরোধিতা করে যুদ্ধের সময় যারা গণহত্যা-নির্যাতন চালিয়েছে, নারীদের সম্ভ্রমহানি ঘটিয়েছে; তাদের অপরাধ এ রাষ্ট্রের বিরুদ্ধেই। তাই তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।" তিনি বলেন, "এতদিন বিচার হয়নি বলে বিচার হবে না- তাহতে পারে না। দেশের সব মানুষ এক কণ্ঠে যুদ্ধাপরাধীদের বিচার চাইলে যে কোনও সরকার যুদ্ধাপরাধীদের বিচার শুরু করতে বাধ্য হবে ।" একে খন্দকার জানান, যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে 'সেক্টর কমান্ডারস ফোরাম'র এর উদ্যোগে দেশের ৮০টি সংগঠন একাত্মতা পোষণ করেছে। বিভিন্ন রাজনৈতিক দলও নির্বাচনী এজেন্ডায় যুদ্ধাপরাধীদের বিচারের কথা উল্লেখ করতে সম্মত হয়েছে। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কাজী নুরুজ্জামান বীর উত্তম বলেন, "একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার দাবি শুধু দেশেই নয়, বহির্বিশ্বেও উঠেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আমাদের দাবির সঙ্গে আজ একাত্ম।" যুদ্ধাপরাধীদের বিচার ৩৬ বছরেও না হওয়ার জন্য যোগ্য নেতৃত্বের অভাব এবং সংকীর্ণ দলীয় দৃষ্টিভঙ্গীকে দায়ী করেন কাজী নুরুজ্জামান। সেক্টর কমান্ডার সি আর দত্ত বীর উত্তম বলেন, "অসা