২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায়ের পর বিভিন্ন প্রতিক্রিয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক ও ১৫ ছাত্রের বিরুদ্ধে মঙ্গলবার আলোচিত ছাত্র বিক্ষোভ মামলার রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া: "এই রায় আমাদের চার শিক্ষক ও ছাত্রের বিরুদ্ধে নয়, সকল শিক্ষক ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই রায়। জাতির বিবেকের বিরুদ্ধে এ রায় দেওয়া হয়েছে"-- ড. আনোয়ার হোসেন , অন্যতম দণ্ডপ্রাপ্ত শিক্ষক "আমার স্বামীর রায়ের ব্যাপারে আমি খুশি। কিন্তু তার সহকর্মীদের রায়ের ব্যাপারে মর্মাহত, দেশবাসী মর্মাহত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2008, 06:41 AM

Updated : 26 Aug 2022, 01:15 PM

ঢাকা ২২ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক ও ১৫ ছাত্রের বিরুদ্ধে মঙ্গলবার আলোচিত ছাত্র বিক্ষোভ মামলার রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া: "এই রায় আমাদের চার শিক্ষক ও ছাত্রের বিরুদ্ধে নয়, সকল শিক্ষক ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই রায়। জাতির বিবেকের বিরুদ্ধে এ রায় দেওয়া হয়েছে"-- ড. আনোয়ার হোসেন , অন্যতম দণ্ডপ্রাপ্ত শিক্ষক "আমার স্বামীর রায়ের ব্যাপারে আমি খুশি। কিন্তু তার সহকর্মীদের রায়ের ব্যাপারে মর্মাহত, দেশবাসী মর্মাহত। সকালে আমি একটি খুশির খবর শুনবো বলে কোর্টে এসেছিলাম। আমি সরকারের কাছে দাবি জানাবো শিক্ষকদের মুিুক্ত দিতে। এ রায় ষড়যন্ত্রমূলক"-- মণিকা ভৌমিক, খালাসপ্রাপ্ত শিক্ষক নিমচন্দ্র ভৌমিকের স্ত্রী "এ রায় রহস্যজনক। এ রায়ের সময় সরকার পক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না"-- অ্যাডভোকেট মাসুদ তালুকদার, আসামী পক্ষের আইনজীবী "শিক্ষক ও ছাত্ররা জরুরি বিধিমালা ভঙ্গ করে অপরাধ করেছেন। এ রায় যথাযথ"-- কবির হোসেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর "আমি রায় শুনেছি। এই রায়ের ফলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি সরকারের বিরূপ মনোভাব প্রমাণিত হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি"--সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন আ আ ম স আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১২৩৭ঘ.