দিনাজপুর, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মা মরহুমা তৈয়বা মজুমদারের কুলখানি সোমবার অনুষ্ঠিত হয়েছে।
এদিন বাদ আসর শহরের বালুবাড়ীতে মরহুমার বাসভবন তৈয়বা ভিলায় অনুষ্ঠিত কুলখানিতে বিএনপির খোন্দকার দেলোয়ারপন্থী যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, দপ্তর সম্পাদক রিজভী আহম্মেদ, শিমুল বিশ্বাস, সাবেক সাংসদ আব্দুল মমিন তালুকদার খোকা, অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সেলিম কাজী মহির উদ্দিন খাঁন মোহন উপস্থিত ছিলেন।
এছাড়া তৈয়বা মজুমদারের দুই ছেলে সাঈদ ইস্কান্দার ও শামীম ইস্কান্দাসহ তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
কুলখানিতে দিনাজপুরের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। অনুষ্ঠানে যোগদানের আগে ঢাকা থেকে আগত বিএনপির কেন্দ্রীয় নেতারা শহরের শেখ ফরিদপুর কবরস্থানে গিয়ে মরহুমার কবর জিয়ারত করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৯৪৭ ঘ.
bdnews24