২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় চোরাই কাপড়সহ ট্রলার ও চোরাকারবারি সন্দেহে চারজন আটক

বরগুনায় শনিবার রাতে চোরাই পথে ভারত থেকে আনা কাপড়সহ একটি ট্রলার আটক করেছে কোস্টগার্ড। বরিশাল যাওয়ার সময় বিষখালী নদী থেকে ট্রলারটি আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2008, 02:23 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

বরগুনা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনায় শনিবার রাতে চোরাই পথে ভারত থেকে আনা কাপড়সহ একটি ট্রলার আটক করেছে কোস্টগার্ড। বরিশাল যাওয়ার সময় বিষখালী নদী থেকে ট্রলারটি আটক করা হয়। লোকজন চোরা কারবারি সন্দেহে চারজনকে আটক করে গণধোলাই দিয়ে বরগুনা থানায় সোপর্দ করেছে। আটককৃতরা হচ্ছে, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামের শাহ জামাল হাওলাদার, ছোট মাছুয়ার নুরুল হক, জানখালীর হারুন হাওলোদার ও দোয়াখালীর হাসানপুর গ্রামের এনায়েত উল্লাহ। আটক এনায়েত উল্লাহ থানায় সাংবাদিকদের জানান, তারা চার জনই ট্রলারের কর্মচারি। মূল চোরাকারবারিসহ বাকি সাত জন পালিয়ে গেছে। তিনি বলেন, সপ্তাহখানেক আগে তারা ভারত থেকে ৭০ বান্ডিল কাপড় নিয়ে বরিশাল রওনা হন। পাথরঘাটা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোস্তফা কামাল জানান, উদ্ধারকৃত কাপড় বরিশাল কাস্টমসে জমা দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২০১৮ ঘ.