২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ ঘণ্টা পর চট্টগ্রাম ছেড়েছে দুবাইগামী ফ্লাইট

দুই দফায় ১৫ ঘন্টা বিলম্বের পর বাংলাদেশ বিমানের যাত্রীবাহী দুবাইগামী ডিসি-১০ বিমানটি চট্টগ্রাম শাহ আমানত আন্তজার্তিক বিমানবন্দর ত্যাগ করেছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এটি দুবাইয়ের উদ্দেশ্যে আকাশে উড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2008, 09:32 AM

Updated : 26 Aug 2022, 01:14 PM

চট্টগ্রাম, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই দফায় ১৫ ঘন্টা বিলম্বের পর বাংলাদেশ বিমানের যাত্রীবাহী দুবাইগামী ডিসি-১০ বিমানটি চট্টগ্রাম শাহ আমানত আন্তজার্তিক বিমানবন্দর ত্যাগ করেছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এটি দুবাইয়ের উদ্দেশ্যে আকাশে উড়ে। শুক্রবার যথাসময়ে উড়োজাহাজটি ঢাকা থেকে চট্টগ্রামে না আসায় দুবাইগামী বিজি-০৪৭ ফ্লাইটের ২২৩ জন যাত্রী বিমান বন্দরে আটকা পড়েছিলেন। রাত সাড়ে নয়টায় এই ফ্লাইটটি ছাড়ার কথা ছিল। উড়োজাহাজ না আসায় শনিবার ভোর পাঁচটায় বিমানটি ছাড়ার পরিবর্তিত সূচি ঘোষণা করা হয়। বিমানবন্দর সূত্র জানায়, পরিবর্তিত সময়সূচি অনুযায়ী উড়োজাহাজটি চট্টগ্রামে না আসায় ভোরের ফ্লাইট বিলম্বিত হয়। অবশেষে দুপুর সাড়ে ১২টার দিকে বিমানটি শাহ আমানত বিমানবন্দর ত্যাগ করেছে। চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরের কন্ট্রোল টাওয়ারের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে আসার পর বেলা সাড়ে ১২টায় দুবাইয়ের উদ্দেশ্যে বিমানটি আকাশে উড়ে। ফ্লাইট বিলম্বের কারণে শুক্রবার রাতে বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএল/এমএসবি/১৫২৪ ঘ.