২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার মা তৈয়বা মজুমদার মারা গেছেন

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মা তৈয়বা মজুমদার হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার রাত পৌনে নয়টায় দিনাজপুরের একটি হাসপাতালে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। খালেদা জিয়াকে রাত ১০টা ৪০ মিনিটে মায়ের মৃত্যু সংবাদ জানানো হয়। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন ও উপ-মহাপরিদর্শক মেজর শামসুল হায়দার ছিদ্দিকী সংসদ ভবন এলকায় বিশেষ কারাগারে গিয়ে তাকে খবরটি জানান। (আরও তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2008, 04:22 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মা তৈয়বা মজুমদার হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার রাত পৌনে নয়টায় দিনাজপুরের একটি হাসপাতালে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। খালেদা জিয়াকে রাত ১০টা ৪০ মিনিটে মায়ের মৃত্যু সংবাদ জানানো হয়। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন ও উপ-মহাপরিদর্শক মেজর শামসুল হায়দার ছিদ্দিকী সংসদ ভবন এলকায় বিশেষ কারাগারে গিয়ে তাকে খবরটি জানান। (আরও তথ্যসহ-২) খালেদা জিয়া মায়ের অন্ত্যেষ্টি ক্রিয়ায় যোগ দিতে পারবেন কী না জানতে চাওয়া হলে স্বরাষ্ট্র সচিব মো. আব্দুল করিম রাত সাড়ে ১০টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন "বিষয়টি আমরা দেখছি।" খালেদা জিয়ার আইনজীবী আহমেদ আজম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রাত পৌনে ১১টায় বলেন, "আমি সাড়ে ১০টায় স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল মতিন সাহেবের সঙ্গে খালেদা জিয়া এবং তার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমানের প্যারোলে মুক্তির বিষয়টি নিয়ে কথা বলেছি। তাদের দিনাজপুরে যাওয়ার ব্যবস্থা করার জন্য অনুরোধ জানিয়েছি। উপদেষ্টা বলেছেন, তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন। আমরা এখন স্বরাষ্ট্র উপদেষ্টার টেলিফোনের অপেক্ষায় রয়েছি।" এর আগে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ও দুই ছেলেকে প্যারেলো মুক্তির দেওয়ার ব্যাপারে সরকার তথা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত দেবে। আমি এখনো এ ব্যাপারে কোনো আবেদন পাইনি।" প্রশ্নের জবাবে মহাপরির্দশক জানান, তাদের ঢাকার বাইরে নেওয়ার বিষয়টিও সরকারের সিদ্ধান্তের ব্যাপার। রাত ১০টায় মেজর শামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "আমি কেন্দ্রীয় কারাগারে তারেক রহমান এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আরাফাত রহমানের সঙ্গে দেখা করে তাদের নানির মৃত্যুর সংবাদ জানিয়েছি।" আমাদের দিনাজপুর প্রতিনিধি জানান, রাত সাড়ে ৮টায় তৈয়বা মজুমদার দিনাজপুর শহরের বালুবাড়ির নিজ বাসায় বুকে ব্যথা অনুভব করলে দ্রুত তাঁকে 'জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইন্সটিটিউট'এ নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার রাত ৮টা ৪৫ মিনিটে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সময়ে তাঁর কোনো ছেলেমেয়েই তার পাশে উপস্থিত ছিলেন না। ইন্সটিটিউটের চিকিৎসক ডা. মোসাদ্দেক বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, ''রাত ৮টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।'' রাত ৯টা ১০ মিনিটে বিএনপি চেয়ারপারসনের মায়ের মরদেহ হাসপাতাল থেকে নিজ বাসায় নিয়ে আসা হয়। তার মৃত্যুর খবরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ শহরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বাসা দলীয় নেতা-কর্মীরা ভিড় জমায়। খালেদা জিয়া বর্তমানে রাজধানীর সংসদ ভবন এলাকায় বিশেষ কারাগারে বন্দি রয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি জানান, দিনাজপুরে বিভিন্ন জনহিতকর সমাজ সেবামূলক ও স্কুল-কলেজের সঙ্গে তৈয়বা মজুমদার সম্পৃক্ত ছিলেন। দিনাজপুর বধির ইন্সটিটিউট, রেড ক্রিসেন্ট ও পল্লীশ্রী নামক প্রতিষ্ঠানের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। তৈয়বা মজুমদারের দুই ছেলে তিন মেয়ের মধ্যে খালেদা জিয়া তৃতীয়। দুই ছেলে হচ্ছেন সাঈদ এস্কাদার ও শামীম এস্কান্দার। তিন মেয়ের মধ্যে বড়জন, সাবেক মন্ত্রী খুরশিদ জাহান হক বেঁচে নেই। মেজো মেয়ে সেলিমা রহমান (বিউটি) ব্র"নাইতে থাকেন। এখানে উল্লেখ্য, তৈয়রা মজুদারের স্বামী এস্কান্দার মজুমদার মারা যান ১৯ ৮৪ সালে। তৈয়বা মজুমদারের মৃত্যুর খবরে বিএনপি নেতা এম সাইফুর রহমান, আবদুল মান্নান ভূঁইয়া, খোন্দকার দেলোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান, অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ, এম শামসুল ইসলাম, এহসানুল কবির ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা তাৎক্ষণিকভাবে শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/ এসএম/এলএইচ/এমএইচবি/২৩০২ ঘ.