২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়ার বন্ধ ইউনিট চালু, জাতীয় গ্রিডে ১১০ মেগাওয়াট বিদ্যুৎ

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ থাকা ১ নম্বর ইউনিটটি বুধবার চালু করা হয়েছে। এর ফলে জাতীয় গ্রিডে ১১০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক নম্বর ইউনিট দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। আজ (বুধবার) তা চালু হয়েছে। এ ইউনিটে উৎপাদিত ১১০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2008, 02:04 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

দিনাজপুর, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ থাকা ১ নম্বর ইউনিটটি বুধবার চালু করা হয়েছে। এর ফলে জাতীয় গ্রিডে ১১০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক নম্বর ইউনিট দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। আজ (বুধবার) তা চালু হয়েছে। এ ইউনিটে উৎপাদিত ১১০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। বড়পুকুরিয়ার ২ নম্বর ইউনিট থেকেও ১১০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে বলে আব্দুল মালেক জানান। বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা জানান, বোরো মৌসুমে দিনাজপুরসহ উত্তরাঞ্চলে সেচব্যবস্থা সচল রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে পূর্র্ণমাত্রায় বিদ্যুৎ উৎপাদনের কর্মসূচি নেওয়া হয়। সে অনুযায়ী কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে পর্যাপ্ত কয়লা সরবরাহের জন্য নির্ধারিত সময়ের দেড়মাস আগেই বড়পুকুরিয়া কয়লা খনিতে গত ১৪ জানুয়ারি কয়লা উত্তোলন শুরু হয়। আব্দুল মালেক বলেন, কয়লা সরবরাহ ঠিক থাকলে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট সার্বক্ষণিক চালু রাখা সম্ভব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৯৫৯ ঘ.