চট্টগ্রাম, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরে 'বাংলার দৃষ্টি' নামে একটি জাহাজে কাজ করার সময় ওপর থেকে পড়া লোহার পাতের আঘাতে রুস্তম আলী (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে।
শনিবার রাত দেড়টার গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৬ টার দিকে রুস্তম আলীর মৃত্যু হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্তব্যরত কর্মকর্তা উপ পরিদর্শক মুজিবর রহমান জানান, রুস্তম আলী সকাল ৬ টার দিকে মারা যায়। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএআর/এসএনডি/১৯৩২ ঘ.
bdnews24