ময়মনসিংহ/জামালপুর, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবার বোরো মওসুমে দেশে ১০ লাখ হেক্টর জমিতে ১০ লাখ টন ধান বেশি উৎপাদিত হবে বলে আশা প্রকাশ করেছেন কৃষি উপদেষ্টা সিএস করিম।
শনিবার ময়মনসিংহ ও জামালপুরের কয়েকটি উপজেলায় উচ্চফলনশীল বীজতলা পরিদর্শনের সময় কৃষি উপদেষ্টা উৎপাদন বাড়াতে হাইব্রিড ধান চাষের ওপর জোন দেন।
সি এস করিম শনিবার ময়মনসিংহের মুক্তগাছা উপজেলার চেচুয়ায় হাইব্রিড বোরো জমিতে গুটি ইউরিয়া স্থাপন ও উচ্চফলনশীল বীজতলা পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, এবার বোরো মওসুমে দেশে ১০ লাখ হেক্টর জমিতে ১০ লাখ টন ধান বেশি উৎপাদিত হবে।
উচ্চফলনশীল ধান আবাদের ওপর জোর দিয়ে তিনি বলেন, "উচ্চফলনশীল বিআর- ৩৩ এর ফলন হয় এক মাস আগে। মঙ্গা কবলিত এলাকায় এবার বিআর-৩৩ জাতের ধানের আবাদ করায় বৃহত্তর রংপুর এলাকায় মঙ্গার মাত্রা কমেছে।"
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের মহা পরিচালক হারুনুর রশিদ, বিএডিসি'র বীজ শাখার মহাপচিালক আনোয়ার ফারুক, কৃষি স
bdnews24