২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ মামলায় জামালপুরে এপিপি ও বরখাস্তকৃত দুই পুলিশের কারাদণ্ড

ঘুষ নেওয়ার অভিযোগে জামালপুর জজ আদালতের সরকারি কৌসুলি (এপিপি), সদর থানার বরখাস্তকৃত উপ-পরিদর্শক ও সহকারী উপ-পরিদর্শককে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2008, 03:27 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

জামালপুর, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘুষ নেওয়ার অভিযোগে জামালপুর জজ আদালতের সরকারি কৌসুলি (এপিপি), সদর থানার বরখাস্তকৃত উপ-পরিদর্শক ও সহকারী উপ-পরিদর্শককে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- এপিপি অ্যাডভোকেট বাবর আলী, সদর থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন ও এএসআই মাসুদ। রায় ঘোষণার সময় সব আসামি উপস্থিত ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মোকাদ্দেস হোসেন মহনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ২৫ সেপ্টেম্বর জামালপুর বিসিক শিল্পনগরীতে একটি সেমাই কারখানা থেকে অ্যাডভোকেট বাবর আলী, উপ পরিদর্শক দেলোয়ার হোসেন ও মাসুদ নগদ ১০ হাজার টাকা ঘুষ নেন এবং আরও ৫০ হাজার টাকা দাবি করেন। মামলার বাদী সেমাই কারখানার মালিক মোস্তাফিজুর রহমান বিষয়টি জেলা পুলিশ সুপারকে অবহিত করলে তার নির্দেশে এপিপি বাবর আলী ও জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মোকাদ্দেস হোসেন মহনকে পুলিশ গ্রেপ্তার এবং ওই দুই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২১১২ ঘ.