২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম, ফরিদপুর ও চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ড ও রাঙ্গুনিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার দুই যুবক নিহত হয়েছেন। অপরদিকে, পুলিশ নগরীতে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2008, 03:26 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---চট্টগ্রামের সীতাকুণ্ড ও রাঙ্গুনিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার দুই যুবক নিহত হয়েছেন। অপরদিকে, পুলিশ নগরীতে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে। একই দিন ফরিদপুরে বাসের চাপায় মারা গেছেন এক পথচারী। চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়েছেন একজন। আমাদের চট্টগ্রাম অফিস পুলিশ ও মেডিকেল সূত্রের বরাত দিয়ে জানায়, চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের সীতাকুণ্ড বাইপাসের কাছে বিকেল সোয়া পাঁচটার দিকে একটি দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল আরোহী আব্দুল মবিন (২২) ঘটনাস্থলে নিহত হন। সীতাকুণ্ড থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক আশরাফুল আলম জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেছে। বাসটি সাইকেল আরোহীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। তিনি জানান, নিহত যুবক সীতাকুণ্ডের কুলিয়াখালির এনায়েত উল্যাহর ছেলে। অপরদিকে, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক মজিবুর রহমান জানান, রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালিতে সিএনজি চালিত একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাস ধাক্কা দিলে অটোরিকশার যাত্রী জুয়েল বড়