ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালু জমি দখলের একটি মামলায় জামিন পেয়েছেন।
তবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দায়ের করা মামলাসহ আরো কয়েকটি মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না।
বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জজ মো. আজিজুল হক ৩০ হাজার টাকা মুচলেকায় ফালুর জামিন দেন।
গত বছরের ১৮ জুন পল্টন থানায় ডা. জাফর উল্লাহ বাদী হয়ে ফালু, মির্জা খোকনসহ নয় জনকে আসামী করে জমি দখলের মামলা করেন।
এজাহারে তিনি বলেন, ২০০৩ সালের ৫ ফেব্র"য়ারি ফালুর নির্দেশে অন্যান্য আসামীরা বাদীর পৈত্রিক সূত্রে পাওয়া পল্টনের ২ দশমিক ৪৮ একর জমি দখল করে নেয়। তাদের ঘর ভেঙে গাছপালা কেটে নেওয়া হয়। মামলাটিতে এখনো অভিযোগপত্র দাখিল করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমএআর/এসকে/২০৩৩ঘ.
bdnews24