২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মজুদ কম, ওএমএস চালু রাখতে ভোলায় অন্য খাতে চাল দেওয়া ব্যাহত হচ্ছে

মজুদ কম থাকায় ভোলায় খোলা বাজারে চাল বিক্রির (ওএমএস) কার্যক্রম শুরুর সঙ্গে ব্যাহত হচ্ছে ভিজিএফ, ভিজিডিসহ অন্য খাতগুলোতে চাল বিতরণ। ভোলার খাদ্য নিয়ন্ত্রক মো. আবু তারিক বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওএমএস, কাবিখা, ভিজিএফ, ভিজিডি ও টেস্ট রিলিফ খাতে চলতি মাসে ৬ হাজার ৪১ টন চালের চাহিদা রয়েছে। অথচ জেলার খাদ্য গুদামগুলোতে এখন মজুদ রয়েছে ২৫০০ টন চাল। যা মোট চাহিদার প্রায় এক তৃতীয়াংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2008, 01:22 PM

Updated : 26 Aug 2022, 01:10 PM

ভোলা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মজুদ কম থাকায় ভোলায় খোলা বাজারে চাল বিক্রির (ওএমএস) কার্যক্রম শুরুর সঙ্গে ব্যাহত হচ্ছে ভিজিএফ, ভিজিডিসহ অন্য খাতগুলোতে চাল বিতরণ। ভোলার খাদ্য নিয়ন্ত্রক মো. আবু তারিক বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওএমএস, কাবিখা, ভিজিএফ, ভিজিডি ও টেস্ট রিলিফ খাতে চলতি মাসে ৬ হাজার ৪১ টন চালের চাহিদা রয়েছে। অথচ জেলার খাদ্য গুদামগুলোতে এখন মজুদ রয়েছে ২৫০০ টন চাল। যা মোট চাহিদার প্রায় এক তৃতীয়াংশ। মজুদ কম থাকায় এখন ওএমএস কার্যক্রমকেই গুরুত্ব দেওয়া হবে বলে খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান। বুধবার থেকে সারাদেশের মতো ভোলায়ও ওএমএস কার্যক্রম চালু হয়েছে। খাদ্য বিভাগ জানায়, জানুয়ারি মাসে ভোলায় ভিজিএফ খাতে ২৫৫০ টন, ভিজিডি খাতে ৫০০ টন, কাবিখা খাতে ১৫০০ টন, টেস্ট রিলিফ খাতে ১১০০ টন চালের চাহিদা রয়েছে। আর জানুয়ারি মাসের ৯ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত ২৩ দিনে ওএমএস খাতে চাহিদা ৩৯১ টন। অন্যান্য খাতের সরবরাহ আদেশ থাকা সত্ত্বেও ঠিকমতো সরবরাহ করা যাচ্ছে না বলে কর্মকর্তারা জানিয়েছেন। খাদ্য নিয়ন্ত্রক আবু তারিক বলেন, ১০ জানুয়ারির মধ্যে সিরাজগঞ্জের বাঘাবাড়ি গুদাম থেকে ২ হাজার ২০০ টন চাল আসার কথা থাকলেও ৯ জানুয়ারি পর্যন্ত পাওয়া গেছে মাত্র ৪১৭ টন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০১ ঘ.