ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি উপদেষ্টা সি এস করিম বলেছেন, চার উপদেষ্টার পদত্যাগের কারণে নির্বাচন নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ঘোষিত রোডম্যাপ অনুসারেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
কৃষি মন্ত্রণালয়ে বুধবার সাংবাদিকদের তিনি বলেন, "তাদের পদত্যাগের পরও যেভাবে কাজ চলছে সেভাবেই চলবে। আমাদের দায়িত্ব নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। সে অনুযায়ী আমরা কাজ চালিয়ে যাবো।"
এক প্রশ্নের জবাবে সি এস করিম বলেন, "পদগুলো দীর্ঘদিন শূন্য থাকলেই কেবল ছন্দপতনের সম্ভাবনা থাকতো। কিন্তু অচিরেই পদগুলো পূরণ করা হবে।"
বিদ্যুৎ ও সারের দায়িত্বপ্রাপ্ত দুই উপদেষ্টার পদত্যাগে আগামী বোরো মৌসুমে কৃষি উৎপাদন ব্যাহত হবে কিনা এ প্রশ্নের জবাবে সি এস করিম বলেন, "এ ব্যাপারে মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে যারা এ মন্ত্রণালয়ের দায়িত্বে আসবেন তারা এসব কাজে সহায়তা করবেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জিএনএ/১৪২২ ঘ.
bdnews24