২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন সংস্কার করে পুলিশকে সেবাপরায়ণ করতে হবে: প্রধান উপদেষ্টা

ঔপনিবেশিক পুলিশ আইনে আমূল সংস্কার এনে পুলিশকে সেবাপরায়ণ ও আধুনিকমনস্ক করতে হবে। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করার সময় এ কথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2008, 08:21 AM

Updated : 26 Aug 2022, 01:10 PM

ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঔপনিবেশিক পুলিশ আইনে আমূল সংস্কার এনে পুলিশকে সেবাপরায়ণ ও আধুনিকমনস্ক করতে হবে। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করার সময় এ কথা বলেছেন। সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রেখে পুলিশ বাহিনীকে তাদের আস্থা অর্জনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পুলিশের বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধানেরও আশ্বাস দিয়েছেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফখরুদ্দীন আহমদ বলেন, "আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান বাস্তবতার নিরিখে এ বাহিনীকে মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের আলোকে সেবাধর্মী প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হবে। ঔপনিবেশিক কর্তৃত্ববাদী আচরণের আমূল পরিবর্তন ঘটিয়ে পুলিশকে সেবাপরায়ণ ও আধুনিকমনস্ক করতে হবে। এ লক্ষ্যে পুলিশ আইনে আমূল সংস্কার আনা প্রয়োজন।" পুলিশ বাহিনীর বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার বিষয় সরকারের গোচরে রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, "দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার রাতারাতি সমাধান সম্ভব নয়। সামর্থ্য বিবেচনায় রেখে সরকার পর্যায়ক্রমে এ সমস্যাগুলো নিরসনে কার্যকর পদক্ষেপ নেবে।" প্রধান উপদেষ্টা জানান, পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত সব স্তরের সদস্যদের জন্য বেতনের ৩০ শতাংশ হারে সর্বোচ্চ ২৫০০ টাকা বরাদ্দ করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তাদের তদন্ত ব্যয় নির্বাহের জন্য ১ হাজার থেকে ৩ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন তিনি। এছাড়া ঝুঁকি ভাতা ও পারিবারিক রেশনভোগী সদস্যের সংখ্যা ৬০ থেকে ৮০ শতাংশের উন্নীত করার বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানান প্রধান উপদেষ্টা। ড. ফখরুদ্দীন আহমদ বলেন, "কাক্সিক্ষত সেবা দেওয়া এবং এর মাধ্যমে জনগণের আস্থা অর্জনই হতে হবে পুলিশের কর্মকাণ্ডের মূল ভিত্তি। প্রতিটি পর্যায়ে সততা, দক্ষতা, নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সেবাপ্রার্থী মানুষ কোনোভাবেই যেন হয়রানি বা দুর্ভোগের শিকার না হয়, তা আপনাদেরকে নিশ্চিত করতে হবে।" অপরাধ দমনের ক্ষেত্রে জনসাধারণ পুলিশের সহযোগী শক্তি -একথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, "দেশব্যাপী কমিউনিটি পুলিশ ব্যবস্থা আরও স