২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে আবু হোসেনের কৃষি খামার কৃষকদের জন্য মডেল

খামারের পূর্ব বা পশ্চিম, উত্তর বা দক্ষিণ যে দিকেই দাঁড়ান না কেন দেখা যাবে সারি সারি ফলদ গাছ আর নানা ফসলের সমারোহ। আবু হোসেনের এই খামারে কোথাও সামান্য আঁকাবাঁকা নেই। সবখানে পরিকল্পনার ছাপ, নিবিড় পরিচর্যার ছোঁয়া। কৃষি কর্মকর্তাদের মতে, খামারটি এই এলাকার কৃষকদের জন্য একটি মডেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2008, 11:45 AM

Updated : 26 Aug 2022, 01:09 PM

পঞ্চগড়, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খামারের পূর্ব বা পশ্চিম, উত্তর বা দক্ষিণ যে দিকেই দাঁড়ান না কেন দেখা যাবে সারি সারি ফলদ গাছ আর নানা ফসলের সমারোহ। আবু হোসেনের এই খামারে কোথাও সামান্য আঁকাবাঁকা নেই। সবখানে পরিকল্পনার ছাপ, নিবিড় পরিচর্যার ছোঁয়া। কৃষি কর্মকর্তাদের মতে, খামারটি এই এলাকার কৃষকদের জন্য একটি মডেল। পঞ্চগড় নূরুন আলা নূর মাদ্রাসার গ্রন্থাগারিক (লাইব্রেরিয়ান) আবু হোসেন সুষ্ঠু পরিকল্পনা আর আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গড়ে তুলেছেন এই সমন্বিত বাণিজ্যিক কৃষি খামারটি। সদর উপজেলার গরিণাবাড়ি ইউনিয়নের নতুনবস্তি গ্রামে ১০ একর জমির ওপর খামারটির অবস্থান। সমন্বিত এই কৃষি খামারে রয়েছে ১১'শ ফলন্ত আপেল কূল, বিভিন্ন জাতের ৬'শ লিচু, ৩'শ পেয়ারা ও ১৩০টি আম্রপালি আমের গাছ। এসবের সঙ্গে চাষ হচ্ছে টিউবারলেট আলু, রসুন বীজ উৎপাদন, হাইব্রিড মরিচ, ক্ষিরা ও মিষ্টি কুমড়াসহ বিভিন্ন সাথি ফসল। এছাড়া খামারে উৎপাদন করা হয় আপেল কূল ও লিচুর চারা। বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে আপেল কূলের প্রায় ২০ হাজার চারা। এর মধ্যে বিক্রি শুরুও হয়েছে। রোববার বিকেলে কৃষি বিভাগের রংপুর অঞ্চলের ৮ জেলার উপপরিচালকরা (ডিডি) খামারের বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন। এরা হলেন- পঞ্চগড়ের এ কে এম জাহাঙ্গীর, নীলফামারীর মো. ইউনুস আলী, ঠাকুরগাঁওয়ের জাহিদ হোসেন, দিনাজপুরের আক্তারুজ্জামান মণ্ডল, রংপুরের কামাল শরিফুল আলম, লালমনিরহাটের মো. আফতাব উদ্দীন খান, গাইবান্ধার মীর মিজানুর রহমান এবং কুড়িগ্রামের মো. মোহসিন। আবু হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জমিটি দীর্ঘদিন পতিত ছিল। বর্তমানে তিনি নানা ফসল উৎপাদন করছেন। ২০০১ সালের প্রথমদিকে তিনি এ কাজ শুরু করেন। সবসময় আধুনিক পদ্ধতির চাষাবাদে মনোযোগী আবু হোসেনের লক্ষ্য ছিল একই জায়গায় বিভিন্ন ফসলের সমন্বিত চাষাবাদ। তার এ চেষ্টা অনেকটাই সফল হয়েছে। স্বীকৃতিও মিলেছে। ২০০৭ সালে রংপুর অঞ্চলে শ্রেষ্ঠ রসুন চাষীর পুরস্কার পান আবু হোসেন। একই বছর ভুট্টা ও আপেল কুল চাষে সাফল্যের জন্য উৎসাহব্যঞ্জক পুরস্কার ছাড়াও ২০০৬ সালে সফল আলু চাষী হিসেবে স্থানীয় কৃষি বিভাগ তাকে পুরস্কৃত করে। ভবিষ্যতে পরিপূর্ণ একটি সমন্বিত কৃষি খামার গড়ে তুলতে এখানে ছাগল, মুরগী, মাছ ও মৌমাছি চাষেরও পরিকল্পনা আছে বলে জানালেন তিনি। খামার পরিদর্শন শেষে নীলফামারী কৃষি স