ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাগার থেকে আদালতে হাজির না করায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুুল জলিলের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলায় বিচার বিভাগীয় তদন্তে সাক্ষ্য দিতে পারেননি ওই মামলার বাদি তারেক রহমান।
রোববার এ মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আল মামুনের খাস কামরায় সাক্ষ্য নেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু তারেককে হাজির না করায় আগামী ১৩ ফ্রেরুয়ারি সাক্ষ্য নেয়ার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।
২০০৬ সালের ১৯ নভেম্বর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক সম্পাদক আব্দুল জলিল ও যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আদালতে মানহানির তিনটি মামলা করেন তারেক রহমান। শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত মামলা তিনটির বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়।
কিন্তু তারেক এরপর আর আদালতে হাজির হয়ে বিচার বিভাগীয় তদন্তে সাক্ষ্য দেননি। এরই মধ্যে ২০০৭ সালের ৮ মার্চ তিনি গ্রেপ্তার হন।
মানহানি মামলাগুলোর আরজিতে বলা হয়, তারেক এবং তার ব্যক্তিগত সহকারী অপুকে নিয়ে ২০০৬ সালের ১৬ নভেম্বর ধানমন্ডির সুধাসদনে এক সংবাদ সম্মেলনে আসামিরা বেশ কিছু আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দেয়। যা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হয়। এতে বাদির সম্মান ক্ষুণ
bdnews24