২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টের এগারটি বেঞ্চ পুনর্গঠন

নতুন বছরের শুরুতেই মঙ্গলবার হাইকোর্ট বিভাগের ১১টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। প্রধান বিচারপতি মো. রুহুল আমিন বেঞ্চগুলো পুনর্গঠন করেন। বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমানের নেতৃত্বের বেঞ্চে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর পরিবর্তে অন্তর্ভুক্ত হয়েছেন বিচারপতি শহীদুল ইসলাম। তবে এই বেঞ্চে রিট মোশন শুনানির এখতিয়ার পরিবর্তন করা হয়নি। বিচারপতি সিকদার মকবুল হককে হাইকোর্টের একক বেঞ্চের দায়িত্বের পরিবর্তে দ্বৈত বেঞ্চের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2008, 04:32 PM

Updated : 26 Aug 2022, 01:07 PM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন বছরের শুরুতেই মঙ্গলবার হাইকোর্ট বিভাগের ১১টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। প্রধান বিচারপতি মো. রুহুল আমিন বেঞ্চগুলো পুনর্গঠন করেন। বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমানের নেতৃত্বের বেঞ্চে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর পরিবর্তে অন্তর্ভুক্ত হয়েছেন বিচারপতি শহীদুল ইসলাম। তবে এই বেঞ্চে রিট মোশন শুনানির এখতিয়ার পরিবর্তন করা হয়নি। বিচারপতি সিকদার মকবুল হককে হাইকোর্টের একক বেঞ্চের দায়িত্বের পরিবর্তে দ্বৈত বেঞ্চের দায়িত্ব দেওয়া হয়েছে। তার সঙ্গে বিচারপতি মো. ফজলুর রহমানকে ফৌজদারি আপিল নিষ্পত্তির এখতিয়ার দেওয়া হয়েছে। বিচারপতি মো. আরায়েসউদ্দিন ও বিচারপতি মাশুক হোসেন আহমেদকে ফৌজদারি আপিলের দায়িত্ব দেওয়া হয়েছে। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে বিচারপতি শহীদুল ইসলামের পরিবর্তে বিচারপতি মইনুল ইসলাম চৌধূরী দিয়ে বেঞ্চ করা হয়েছে। বিচারপতি মো. ইমান আলীর সঙ্গের বিচারপতি মো. ফজলুর রহমানকে পরিবর্তন করে বিচারপতি এ এফ এম আবদুর রহমানকে দিয়ে গঠন করা হয়েছে ডেথ রেফারেন্স বেঞ্চ। এছাড়া, বিচারপতি মো. আনোয়ারুল হক ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে নিয়ে ডেথ রেফারেন্স বেঞ্চ হয়েছে। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এম এ হাফিজের বেঞ্চের ফৌজদারি মোশনের এখতিয়ার পরিবর্তন করে ফৌজদারি আপিল শুনানির দায়িত্ব দেওয়া হয়েছে। বিচারপতি খোন্দকার মুসা খালেদ ও বিচারপতি মো. আবু তারিককে ফৌজদারি আপিল, বিচারপতি মো. মিজানুর রহমান ভুঁঞাকে একক বেঞ্চে ফৌজদারি আপিল, বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি সৈয়দ আবু কাওসার মোহাম্মদ দবিরুশ্বানকে আলাদা দুটি একক বেঞ্চে ২০০৬ সাল পর্যন্ত দেওয়ানি রিভিশন মামলার দায়িত্ব দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/২২২০ ঘ.