২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ট্রলারডুবি: একটি লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ৯

মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে ডুবে যাওয়া ট্রলারের এক যাত্রীর লাশ মঙ্গলবার সকালে উদ্ধার করা হয়েছে। ৯ যাত্রী এখনো নিখোঁজ রয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2008, 04:08 PM

Updated : 26 Aug 2022, 01:07 PM

মুন্সীগঞ্জ, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে ডুবে যাওয়া ট্রলারের এক যাত্রীর লাশ মঙ্গলবার সকালে উদ্ধার করা হয়েছে। ৯ যাত্রী এখনো নিখোঁজ রয়েছে। (আরও তথ্যসহ) নিহত শুক্কুর আলীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুজিয়াল খাল গ্রামে। সোমবার রাতে মাটিবোঝাই ট্রলারটি ৪০ জন শ্রমিক নিয়ে বক্তাবলি যাওয়ার ডুবে যায়। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মনির উদ্দিন ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডুবে যাওয়া ট্রলার থেকে শুক্কুর আলী (৬০) নামে এক ব্যক্তির লাশ মঙ্গলবার সকালে উদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজ ২৭ যাত্রীর মধ্যে ১৭ জনের সন্ধান পাওয়া গেছে। তারা সাঁতরে কূলে উঠতে সক্ষম হয়। তবে ট্রলারের ৯ আরোহী এখনো নিখোঁজ রয়েছে। এর আগে সোমবার রাতে ট্রলারটি ডুবে গেলে ১৩ জনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে এলাকাবাসী। জেলা প্রশাসক জানান, ভাগ্যক্রমে যে ৩০ শ্রমিক বেঁচে গেছেন তাদের প্রায় সবাই আহত। গুরুতর জখম চার জনকে ঢাকার পঙ্গু ও ১০ জনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, ডুবে যাওয়া ট্রলারের সন্ধান পাওয়া গেছে। উদ্ধার তৎপরতা সরেজমিন প্রত্যক্ষ করতে নৌ পরিবহন সচিব মনোয়ার হোসেন ও বিআইডব্লিউটিএ'র নবনিযুক্ত চেয়ারম্যান আ. মান্নান হালদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছিলেন। জেলা প্রশাসক মনির উদ্দিন জানান, মাটি বোঝাই ট্রলারটি বক্তাবলি যাওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটের কাছে মেঘনা ও ধলেশ্বরীর মোহনায় পৌঁছানোর পর এমভি বন্ধন নামে একটি লঞ্চের ধাক্কায় ডুবে যায়। লঞ্চটি ধাক্কা দিয়েই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এ নেয়াজী জানান, ট্রলারে মোট ৪০ জন শ্রমিক ছিল। ট্রলারটি উদ্ধারের জন্য উদ্ধারকারী জাহাজ রুস্তমকে আনা হচ্ছে। রুস্তম মাওয়া থেকে রওনা হয়ে গেছে। তিনি জানান, ট্রলারে আরও লাশ থাকতে পারে। উদ্ধারকারী দলের কর্মকর্তা বিআইডব্লিউটিএ এর যুগ্ম পরিচালক এমদাদুল হক জানান, লঞ্চের আঘাতে ট্রলারটির কেবিন বাকা হয়ে থেতলে গেছে। তাই ভেতরে ঢোকা যাচ্ছে না। তবে চেষ্টা চলছে। ট্রলারটিতে চার হাজার ফুট আঠলো মাটি থাকায় সেটি উদ্ধার করে তীরে নিয়ে আসাও কঠিন হয়ে পড়েছে। ঘাতক লঞ্চ এমভি বন্ধন এর মাস্টার ও সুকানী এবং দুর্ঘটনা কবলিত ট্রলারের চালককে আসামি করে সদর থানায় মামলা করেছে পুলিশ। দুর্ঘটনাকবলিত ট্রলারের শ্রমিক আরশাদ ভূঁইয়া জানান, ট্রলারটির সব শ্রমিকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার ফিদিয়ার কান্দি ও পাশের খুজিয়ালখাল গ্রামে। পদ্মার চরের মাটি কেটে বক্তাবলির সিরাজ মিয়ার ইট ভাটায় যাওয়ার পথে পাশাপাশি চলা তিনটি লঞ্চের একটি ট্রলারটির উপর উঠে যায়। এই সময় ক্লান্ত শরীরে অধিকাংশ শ্রমিক ট্রলারের কেবিনে ঘুমন্ত অবস্থায় ছিলেন। লঞ্চের বাড়ি খেয়ে ও পাথার আঘাতে অনেকেরই পা ভেঙ্গে গেছে মাথা কেটে গেছে। সোমবার উদ্ধারকৃতদের মধ্যে আঙ্গুর মিয়া (৪০), আল আমিন (৩০), কালা মিয়া (৩২) ও আকবর মিয়া নামে চার জনকে আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়। ফজলে রহমান (৩৫), সৈয়দ আলী (৩০) ও আবদুল্ল