ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ধারাবাহিক অভিযানের মাধ্যমে সমাজের সব পর্যায় থেকে দুর্নীতি উচ্ছেদের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। অবশ্য এ অভিযানের নামে রাজনৈতিক দল ও জনগণের ওপর যে কোনো ধরনের দমন-পীড়নের বিরোধিতা করেছে দলটি।
রোববার পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সভাপতি মনজুরুল আহসান খান বলেন, "দুর্নীতির বিরুদ্ধে অভিযানকে সিপিবি কেবল সমর্থনই করে না, এটা দলের দীর্ঘদিনের দাবি। তবে রাজনৈতিক দমননীতি এবং জনগণের ওপর নির্যাতন মেনে নেওয়া যায় না।"
সংবাদ সম্মেলনে স
bdnews24