২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ফাঁকি: বসুন্ধরা চেয়ারম্যান শাহ আলমের ৮ বছরের কারাদণ্ড

আয়কর বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান ও সম্পত্তি গোপন করে কর ফাঁকির দায়ে বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আকবর সোবহান ওরফে শাহ আলমকে ৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2007, 11:19 AM

Updated : 26 Aug 2022, 08:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আয়কর বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান ও সম্পত্তি গোপন করে কর ফাঁকির দায়ে বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আকবর সোবহান ওরফে শাহ আলমকে ৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অপরাধে শাহ আলমের স্ত্রী আফরোজা বেগম, তিন পুত্র সাদাত সোবহান, সাফায়েত সোবহান এবং সায়েম সোবহানকেও ৮ বছর করে কারাদণ্ড দেয় আদালত। একই সঙ্গে তাদেরকে আট কোটি ৩০ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। রায়ে বলা হয়, আসামিরা বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের ব্যব