বরিশাল, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর সাগরদী সেতুর কাছে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রোববার দুপুরে সুইটি (৭) নামের এক শিশু নিহত হয়েছে।
শিশুটির বাবার নাম ফারুক হোসেন।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার দুপুর ১টার দিকে রাস্তা পার হওয়ার সময় বালুবাহী একটি ট্রাক শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছুলেও ট্রাকটি আটক করতে পারেনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৪৫৬ ঘ.
bdnews24