২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাটকো দুর্নীতি: জিজ্ঞাসাবাদের জন্য তিন আমলা দুদকে

খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা গ্যাটকো মামলায় যে তিনজন সাবেক ও বর্তমান উচ্চ পদস্থ সরকারী কর্মকর্তাকে রোববার জিজ্ঞাসাবাদের জন্য চিঠি দেওয়া হয় তাদের সবাই যথারীতি দুদক কার্যালয়ে গিয়েছেন । সকাল থেকে বেলা পৌনে ১২টার মধ্যে দুদকে হাজিরা দেওয়া ওই আমলারা হলেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও সরকারী কর্ম কমিশনের (পিএসসি) বর্তমান চেয়ারম্যান ড. সা'দত হুসেই্ন, মন্ত্রী পরিষদ বিভাগের সাবেক যুগ্ম সচিব এটিকেএম ইসমাইল এবং সাবেক নৌ পরিবহন সচিব জুলফিকার হায়দার চৌধুরী। (আরো তথ্যসহ ২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2007, 05:11 AM

Updated : 26 Aug 2022, 08:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা গ্যাটকো মামলায় যে তিনজন সাবেক ও বর্তমান উচ্চ পদস্থ সরকারী কর্মকর্তাকে রোববার জিজ্ঞাসাবাদের জন্য চিঠি দেওয়া হয় তাদের সবাই যথারীতি দুদক কার্যালয়ে গিয়েছেন । সকাল থেকে বেলা পৌনে ১২টার মধ্যে দুদকে হাজিরা দেওয়া ওই আমলারা হলেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও সরকারী কর্ম কমিশনের (পিএসসি) বর্তমান চেয়ারম্যান ড. সা'দত হুসেই্ন, মন্ত্রী পরিষদ বিভাগের সাবেক যুগ্ম সচিব এটিকেএম ইসমাইল এবং সাবেক নৌ পরিবহন সচিব জুলফিকার হায়দার চৌধুরী। সবার প্রথম সকাল ১০ টা ২ মিনিটে দুদক দপ্তরে প্রবেশ করে এক ঘন্টা পর বেরিয়ে আসেন ড. সা'দত হুসেইন। অপেক্ষমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. হুসেইন বলেন, জিজ্ঞাসাবাদে তদন্তের জন্য তার কাছে যা জানতে চাওয়া হয়েছে তা তিনি বলেছেন। এর মধ্যে কি প্রকাশ করা যাবে আর কি যাবে না দুদক সচিব বিকেলে তা প্রচার মাধ্যমকে জানাতে পারবেন। (আরো তথ্যসহ ৩) ১১টা ৪০ এ বেরিয়ে এসে সাবেক যুগ্ম সচিব এটিকেএম ইসমাইল সাংবাদিকদের বলেন, ঘটনা সম্পর্কে যেসব প্রশ্ন করা হয়েছিল তিনি তার জবাব দিয়েছেন। ১১ টা ৩০ এ এসে এক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ফিরে যান জুলফিকার হায়দার চৌধুরী। তিনি কারো সঙ্গে কোনও কথা বলেননি। সরকারী কর্ম কমিশনের (পিএসসি) বর্তমান চেয়ারম্যান ড. সা'দত হুসেই্নসহ কমপক্ষে ছয়জন আমলাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদক কার্যালয়ে উপস্থিত হতে গত বৃহস্পতিবার দুদক থেকে চিঠি পাঠানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক দুদক সূত্র নিশ্চিত করেছেন, অন্য যাদের কাছে চিঠি পাঠানো হয়েছে তারা হলেন, সাবেক তথ্য সচিব মির্জা তাসাদ্দুক হোসেন বেগ, সাবেক আইএমইডি সচিব মানিক লাল সমাদ্দার, সাবেক নৌ পরিবহন সচিব জুলফিকার হায়দার চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক অতিরিক্ত সচিব এএইচএম নূরুল ইসলাম । সাবেক এ সরকারী কর্মকর্তারা ২০০৩ সালে কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের জন্য ঠিকাদার নিয়োগ প্রক্রিয়ায় সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির সদস্য ছিলেন। দুদক সূত্র নিশ্চিত করেছেন, ড. সা'দত হোসেন, জুলফিকার হায়দার চৌধুরী ও এটিকেএম ইসমাইলকে রোববার এবং মির্জা তাসাদ্দুক হোসেন, মানিক লাল সমাদ্দার ও এএইচএম নূরুল ইসলামকে সোমবার দুদকে যাওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর এ মামলার তথ্য সংগ্রহের জন্য তৎকালীন ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির ৫ সদস্যকে (সাবেক ৫ মন্ত্রী) দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা হলেন, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূইয়া, সাবেক অর্থ মন্ত্রী এম সাইফুর রহমান, সাবেক শিল্প মন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক কৃষি মন্ত্রী এম কে আনোয়ার ও সাবেক তথ্য মন্ত্রী এম শামসুল ইসলাম। প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর খালেদা জিয়া ও তার ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করেন দুদকের উপ পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী। মামলার এজাহারে ২০০৩ সালে সংঘটিত খালেদা জিয়ার দুর্নীতির বিষয়ে সে সময়ের ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি ও সচিব কমিটির ভূমিকা গুরুত্বপূর্ণ বলে তুলে ধরা হয়। এজাহারে বলা হয়, অনভিজ্ঞতা ও অদক্ষতার যুক্তিতে ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি প্রথমে গ্যাটকোর কার্যাদেশ বাতিল করলেও পরে খালেদা জিয়ার সুপারিশে তা অনুমোদন করে। এজাহারে অভিযোগ করা হয়, গ্যাটকোকে কাজ দেওয়ায় বিভিন্ন সময়ে বন্দরের কর্মকাণ্ডে বিঘ