ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর হাজারীবাগে শনিবার রাতে একটি জুতা কারখানায় রাসায়নিক দ্রব্য থেকে সৃষ্ট আগুনে ছয়জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরা হলেন- বসির, নাসির, লোকমান, শফিকুল, মো. আলী ও দীদার। এদের সবার বয়স ২৪ থেকে ৩০ এর মধ্যে।
হাজারীবাগ থানার কর্তব্য কর্মকর্তা সহকারী উপপরিদর্শক গৌতম কুমার সরকার জানান, শনিবার রাত ৯টার দিকে হাজারীবাগের মনেশ্বর রোডের (পার্কের ঢাল) ৯ নম্বর বাসায় একটি জুতার কারখানায় রাসায়নিক দ্রব্য মেশানোর সময় হঠাৎ করে আগুন ধরে যায়। এতে এ ৬ জনের শরীর ঝলসে গেছে। তবে কারখানার আর কোন ক্ষতি হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএসবি/০০১১ ঘ.
bdnews24