২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক ব্যবসায়ীসহ দুই ব্যক্তির লাশ উদ্ধার

নগরীর বিমানবন্দর সড়ক ও ডেমরার পূর্ব বক্স নগর এলাকা থেকে মঙ্গলবার রাতে দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2007, 08:11 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নগরীর বিমানবন্দর সড়ক ও ডেমরার পূর্ব বক্স নগর এলাকা থেকে মঙ্গলবার রাতে দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রাত সাড়ে ১০টার দিকে গুলশান থানা পুলিশ আর্মি ষ্টেডিয়াম সংলগ্ন বিমান বন্দর সড়কে পড়ে থাকা এক অজ্ঞাত ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে। গুলশান থানা পুলিশের উপ-পরিদর্শক জাকির হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, অজানা এক ব্যক্তির টেলিফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। সেখান থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জানান, লোকটি বেঁচে নেই। তিনি বলেন, চেক শার্ট ও জিন্সের প্যান্ট পরা এই ব্যক্তির মুখমন্ডলে কিলঘুষির চিহ্ন রয়েছে। এ ছাড়া প্রাথমিকভাবে চোখে মুখে মলমের কিছু আলামতও পাওয়া গেছে। তাকে ট্যাক্সি ক্যাব অথবা থ্রি হুইলার সিএনজিতে যাওয়ার সময় মলম পার্টির খপ্পরে পড়ে প্রাণ হারান বলে ধারণা করা হচ্ছে । এদিকে ডেমরা থানা পুলিশ রাত ১১টার দিকে ডেমরা থানা এলাকার পূর্ব বক্সনগর বকুলতলা পাকা রাস্তার পাশ থেকে মো. রাহাত (৩০) নামের এক ব্যবসায়ীর বস্তাবন্দি গলা কাটা লাশ উদ্ধার করেছে। ডেমরা থানা পুলিশের উপ-পরিদর্শক একে আজাদ পারিবারিক সূত্রের উদ্ধৃতি দিয়ে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাহাত একজন ক্ষুদ্র ব্যবসায়ী। সোমবার সন্ধ্যার আগে তিনি বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তাকে কেন হত্যা করা হয়েছে তা জানা যায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/ডিডি/এমএইচবি/০২০৭ ঘ.