২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কর্নেলহাটে মঙ্গলবার কাভার্ড ভ্যান চাপায় জেসমিন আক্তার তিনা (১৮) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2007, 01:37 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কর্নেলহাটে মঙ্গলবার কাভার্ড ভ্যান চাপায় জেসমিন আক্তার তিনা (১৮) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী তিনার বাড়ি কর্নেলহাটের শাহেরপাড়ায়। পাহাড়তলী থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক বিজন বড়ুয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর দেড়টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি কাভার্ড ভ্যানের চাপায় তিনা ঘটনাস্থলেই মারা যায়। তিনি জানান, দুর্ঘটনার পর কলেজের শিক্ষার্থীরা দুপুরে প্রায় দুইঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পাহাড়তলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/ডিডি/এমআই/১৯৩৯ ঘ.